Current date Sep 7, 2026
অর্থনীতি

চার মেধাবী কর্মকর্তাকে সংবর্ধনা জানাল জনতা ব্যাংক

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষায় কৃতিত্বপূর্ন ফলাফল অর্জন করায় চারজন কর্মকর্তাকে সংবর্ধনা জানিয়েছে জনতা ব্যাংক লিমিটেড। সোমবার (০৬ মার্চ) ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি কর্মকর্তাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে ব্যাংকের পরিচালকবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের ডিএমডি, জিএম, ঊধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবর্ধিত কর্মকর্তাদের মধ্যে জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার সিনিয়র অফিসার তাহেরা তাসনীম দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) আয়োজিত ডিএআইবিবি পরীক্ষা জুলাই ২০২১ এ ১ম স্থান অর্জন করেন। মাগুরা এরিয়া অফিসের সিনিয়র অফিসার টি এম সুবর্ণা শারমীন শিমু ডিএআইবিবি পরীক্ষা ডিসেম্বর ২০২১ এ ৩য় স্থান অর্জন করেন। লোকাল অফিস ঢাকার সিনিয়র কর্মকর্তা মুন্নি বণিকডিএআইবিবি পরীক্ষা জুন ২০২০ এ ২য় স্থান অর্জন করেন। নোয়াখালী এরিয়া অফিসের সিনিয়র অফিসার মোঃ রাইসুল ইসলাম ডিএআইবিবি পরীক্ষা জুলাই ২০২১ এ ৪র্থ স্থান অর্জন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...