Current date Sep 16, 2026
বাংলাদেশ

চিকিৎসক স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ স্ত্রীর

URL copied
Share URL copied

জেলা প্রতিনিধি: খুলনা সিটি মেডিকেল হাসপাতাল ও মোংলা বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. শামীম রেজার বিরুদ্ধে স্ত্রী-সন্তানকে নির্যাতনের অভিযোগ তুলেছেন শ্বশুর মুজিবুর রহমান। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে শ্বশুরকে গাড়িচাপা দিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছেন ওই চিকিৎসক।

এ নিয়ে খালিশপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে জিডি করেছেন শ্বশুর মুজিবুর রহমান। এতে তিনি উল্লেখ করেছেন, ১০-১১ বছর আগে চিকিৎসক শামীম রেজার সঙ্গে তার মেয়ে মারতিয়া রহমান স্বর্ণার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের এক বছরের পুত্রসন্তান রয়েছে। চিকিৎসক শামীম রেজা অনেক দিন ধরে বিভিন্ন মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়েছে। এ নিয়ে স্ত্রী স্বর্ণাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। গতকাল বুধবার (০৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে স্ত্রী ও এক বছরের সন্তানকে মারধর করে শামীম। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে আমাকে গাড়িচাপা দিয়ে হত্যার হুমকি দেয় শামীম।

স্ত্রী মারতিয়া রহমান স্বর্ণা বলেন, বর্তমানে শামীম রেজার সঙ্গে সিটি মেডিকেল হাসপাতালের সহকর্মী দৌলতপুর দক্ষিণ পাবলার নিশাত শবনম জেসির পরকীয়া সম্পর্ক চলছে। পরকীয়া নিয়ে আপত্তি তোলায় আমাকে ও সন্তানকে নির্যাতন করে এবং বাবাকে হত্যার হুমকি দেয় শামীম।

এ বিষয়ে চিকিৎসক শামীম রেজা বলেন, এসব মিথ্যা ও বানোয়াট অভিযোগ। আমি কোনোদিন আমার স্ত্রীকে একটা চড়ও মারিনি। বাড়ির পাশের এক নারীর ইন্ধনে এসব করছে আমার স্ত্রী। আসলে আমার শ্ব শুর বাড়ির লোকেরা চায়; আমি যেন আমার বাবা-মাকে ছেড়ে তাদের সঙ্গে থাকি। এজন্য এসব করছে তারা।

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...