Current date Sep 6, 2026
বিনোদন

চিত্রগ্রাহক সমিতির তহবিলে ১ লাখ টাকা দিলেন কবরী

URL copied
Share URL copied

করোনাভাইরাসের কারণে কষ্টে দিন কাটাচ্ছেন ঢাকাই সিনেমার অনেক শিল্পী ও কলাকুশলী। বিশেষ করে দিনমজুরের ভিত্তিতে যারা কাজ করেন তারা পড়েছেন বিপদে। শুটিং বন্ধ, বাইরে কাজ নেই, ঘরে তৈরি হচ্ছে খাবারের সংকট। অনেকে মুখ ফুটে সাহায্য চাইতেও পারছেন না।

সিনেমার জন্য ক্যামেরার পেছনের মানুষরাই বড় ভূমিকা পালন করেন। সেই ক্যামেরার পেছনের মানুষ চিত্রগ্রাহকদের পাশে দাঁড়ালেন মিষ্টি মেয়ে নায়িকা কবরী। এই সংগঠনটির তহবিলে ১ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন সমিতির সভাপতি চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু।

তিনি বলেন, ‘আমাদের সমস্যা হলো আমরা তো রিলিফের লাইনে দাঁড়াতে পারি না। হাত পাততে পারি না। কবরী ম্যাডামের কাছে আমরা কৃতজ্ঞ। তার কাছে পাওয়া অর্থ আমরা অসহায় ক্যামেরাপারসন ও সহকারীদের কাছে পৌঁছে দেব।’

জানা গেছে, চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির সদস্য ৮০ জন। এই অবস্থায় কষ্টে আছেন ২৫ জন সদস্য। বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির তহবিলে এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতিও অনুদান দিয়েছে। এর বাইরে অভিনয়শিল্পী হিসেবে প্রথম অর্থসহায়তা দিলেন কবরী।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...