Current date Jul 14, 2026
বিশ্ব

‘চীনা দ্বীপ দখলের সামর্থ্য যুক্তরাষ্ট্রের রয়েছে’

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের তৈরি কৃত্রিম দ্বীপ দখলের সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে উল্লেখ করে দ্বীপটি দখলে নেয়ার পরোক্ষ হুমকি দিয়েছেন পেন্টাগনের এক সেনা কর্মকর্তা।

দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের তৈরি কৃত্রিম দ্বীপ দখলের সক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে কিনা এক সাংবাদিক জানতে চাইলে তার উত্তরে এ হুমকি দেয়া হয়।

পেন্টাগনের জয়েন্ট স্টাফ ডিরেক্টর মেরিন কোরের লে. জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, আপনার প্রশ্নের জবাবে কেবল বলতে চাই যে, পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকায় ছোট ছোট দ্বীপ দখলের অনেক অভিজ্ঞতা যুক্তরাষ্ট্রের আছে।

এরপর তিনি আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে দূরবর্তী ছোট ছোট নিঃসঙ্গ দ্বীপ দখলের অনেক অভিজ্ঞতাও মার্কিন সেনাবাহিনীর আছে।

অবশ্য, পরে এক বিফ্রিংয়ে তিনি তার বক্তব্য হালকা করে তুলে ধরার চেষ্টা করেন। তিনি দাবি করেন কেবল ঐতিহাসিক কিছু তথ্য তুলে ধরা হয়েছে এ বক্তব্যের মধ্য দিয়ে চীনকে কোনো বার্তা দেয়া হয়নি।

দক্ষিণ চীন সাগরকে কেন্দ্র করে যখন ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যে ক্রমাগত উত্তেজনা তুঙ্গে উঠছে তখন এ বক্তব্য দিলেন মার্কিন এ সেনা কর্মকর্তা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

দেশের ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া...

Lead Newsবাংলাদেশ

সারাদেশের ন্যায় মুকসুদপুর ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি সারাদেশে ৭০০+ ওয়ালটন প্লাজায় একযোগে ২৪ জুন বুধবার ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় ওয়ালটন প্লাজা...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে আ.লীগ সভাপতি বালা মিয়ার পদত্যাগ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়নের কাশালিয়া গ্রামের বাসিন্দা মো: বালা মিয়া শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ২৩ জুন বিকাল...