Current date Sep 12, 2026
বিশ্ব

চীনে রাসায়নিক কারখানায় আগুন, নিহত ৩৬

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

চীনের হেনান প্রদেশের একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহতদের মধ্যে দুজন এখনো নিখোঁজ রয়েছেন।

স্থানীয় সময় সোমবার (২১ নভেম্বর) বিকেলে হেনান প্রদেশের আনিয়াং শহরে এ অগ্নিকাণ্ড ঘটে। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করে আনিয়াং পৌর কর্তৃপক্ষ।

চীনা গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আল জাজিরা জানায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আনিয়াং শহরের ‘হাই-টেক জোন’ হিসেবে পরিচিত ওয়েনফেং এলাকার কাইশিন্ডা ট্রেডিং কোম্পানির কারখানায় আগুন লাগে।

ভয়াবহ ওই আগুন নেভাতে ও হতাহতদের উদ্ধারে কাজ করেন ৬০ জন ফায়ার সার্ভিসকর্মী ও অন্তত ২০০ উদ্ধারকর্মী। স্থানীয় সময় রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা গেলেও, পুরোপুরি নেভাতে রাত ১১টা বেজে যায়।

স্থানীয় সরকার জানায়, হতাহতদের পরিবারের সদস্যদের মানসিকভাবে শক্ত রাখতে বেশ কয়েকজন কাউন্সেলর নিয়োগ দেওয়া হয়েছে।

এসব তথ্য ছাড়া এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও আর্থিক ক্ষয়ক্ষতি নিয়ে কিছু জানানো হয়নি।

চীনে প্রায়ই শিল্প কারখানায় দুর্ঘটনার খবর পাওয়া যায়। উচ্চ-প্রতিযোগিতামূলক পরিবেশে কারখানার নিরাপত্তা ব্যবস্থার দিকে গুরুত্ব না দেওয়ায় এসব দুর্ঘটনা ঘটে থাকে বলে দাবি অনেকের।

২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ৭৮ জনের মৃত্যু হয়। এ সময় আশপাশের কয়েক কিলোমিটার এলাকার ঘরবাড়ি ধ্বংস হয়।

এছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণে ১৬৫ জনের মৃত্যু হয়, যা চীনের শিল্প দুর্ঘটনার ইতিহাসে অন্যতম।

অপর্যাপ্ত স্টোরেজ, অগ্নিনির্বাপক সরঞ্জামের অভাব ও জরুরি প্রস্থান দরজা তালাবদ্ধ থাকা এসব দুর্ঘটনা ও প্রাণহানির অন্যতম কারণ হিসেবে দেখা হয়।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...