Current date Sep 17, 2026
বিশ্ব

চীন-যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধ চলছে: সিআইএ কর্মকর্তা

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : সুপার পাওয়ার হতে সি চিন পিংয়ের সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্নায়ুযুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন সিআইএ’র সহকারী পরিচালক মাইকেল কলিন্স। খবর সিএনএনের।

শুক্রবার চীনের উত্থান নিয়ে আসপেন সিকিউরিটি ফোরামের এক আলোচনায় এ মন্তব্য করেন কলিন্স।

কলিন্স বলেন, বর্তমানে চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে যা চালাচ্ছে সংজ্ঞা অনুযায়ী তা অবশ্য্ই স্নায়ুযুদ্ধ। এটি নব্বইয়ের দশকের মতোই হতে হবে তা নয়। চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের সুপারপাওয়ার হতে চায়। এ লক্ষ্যে বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করছে দেশটি।

‘চীন বৈধ-অবৈধ, সরকারি-ব্যক্তিগত, অর্থনৈতিক এমনকি সামরিকসহ সকল উপায় ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলার চেষ্টা করছে। তবে এক্ষেত্রে সামরিক সংঘাত থেকে দূরে থাকতে চায় চীন।’

কলিন্স বলেন, চীনই এখন যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় বৈশ্বিক হুমকি।

সাম্প্রতিক চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা বাণিজ্য বিরোধ থেকে অন্যান্য দিকেও ছড়িয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র অভিযোগ করছে, চীন মার্কিন গবেষণা ও ব্যবসায়িক গোপন তথ্য চুরি করছে। এ নিযে সমালোচনা করেন, মাইকেল কলিন্স। তিনি বলেন, চীন ধারাবাহিকভাবে নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে। দক্ষিণ চীন সাগরে সামরিক স্থাপনা নির্মাণেরও সমালোচনা করেন, এই সিআইএ কর্মকর্তা।

এর আগে যুক্তরাষ্ট্রের অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারাও চীনকে সতর্ক করেছেন। বুধবার এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে চীনকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বর্ণনা করেন। জাতীয় গোয়েন্দা পরিচালক ডান কোটস বলেন, যুক্তরাষ্ট্রকে শক্ত হাতে চীনের আগ্রাসন মোকাবেলা করতে হবে। গবেষণা ও ব্যবসা বিষয়ক তথ্য চুরিও বন্ধ করতে হবে।

তবে এসব সতর্কীকরণ এমন সময়ে আসছে যখন উত্তর কোরিয়ার পারমানবিক নিরস্ত্রীকরণ বিষয়ে চীনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে সাবেক সামরিক কর্মকর্তা মার্সেল লেট্রে বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, চীন সামরিক খাতে বিশ্বে ২য় সর্বোচ্চ ব্যয় করে। দেশটির রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সামরিক বাহিনী।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...