Current date Sep 7, 2026
খেলা

চুপিসারে ‘বাগদান’ সারলেন রোনালদো!

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : পর্তুগীজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। মডেল জর্জিনা রডরিগেজের সঙ্গে এবার বোধহয় পাকাপাকিভাবেই সংসার করতে চলেছেন রিয়ালের প্রাণ ভোমরা।

সোশ্যাল মিডিয়ায় তাঁর গার্লফ্রেন্ডের একটি ছবি পোস্টের পরই শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন জর্জিনা। যেখানে তাঁর অনামিকায় জ্বলজ্বল করছে একটি আংটি। এরপর থেকেই উঠেছে প্রশ্ন, তবে কি এটি তাঁর এনগেজমেন্ট রিং? তাহলে কি চুপিসারেই বাগদান পর্ব সেরে ফেললেন সিআর সেভেন?

অনেকে বলছেন, স্পেনে সাধারণত বিয়ে বা এনগেজমেন্টের হীরের আংটিই এই নকশার হয়ে থাকে। আর ছবিটি যেন আংটিটি দেখাতেই তোলা হয়েছে। পোস্টটিতে আবার লেখা, ‘আমার প্রিয়জনের সঙ্গে’। সবমিলিয়ে অনেকেই আন্দাজ করছেন, বাবা হওয়ার পর এবার রোনালদোও হাঁটতে চলেছেন লিওনেল মেসির পথেই।

দুই সন্তানের বাবা হওয়ার পর গত বছরই দীর্ঘদিনের বান্ধবী অ্যান্তোলিনার সঙ্গে নতুন ইনিংস শুরু করেছেন মেসি। এবার কি তবে রোনালদোর পালা? এ নিয়েই সরগরম নেটদুনিয়া। সূত্র : বাংলাদেশ প্রতিদিন

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...