Current date Sep 14, 2026
বাংলাদেশ

চুরির অভিযোগে প্রতিবন্ধীকে হাত-পা বেঁধে নির্যাতন!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জে মোবাইল চুরির অভিযোগে এক মানসিক প্রতিবন্ধী যুবককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের জাঙ্গাল গালিমপুর এলাকার ইজ্জত আলীর বাড়িতে এই নির্যাতনের ঘটনা ঘটে।

এলাকাবাবাসী জানান, প্রায় এক সপ্তাহ আগে ইজ্জত আলীর বাড়ি থেকে একটি মোবাইল চুরি হয়। সোমবার একই গ্রামের মৃত ছামসুল হকের ছেলে মানসিক প্রতিবন্ধী খোকা মিয়া (২৫) ওই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় ইজ্জত আলী ও তার পরিবারের লোকজন তাকে ধরে বাড়িতে নিয়ে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে।

খবর পেয়ে গ্রামবাসী এসে ইজ্জত আলীর বাড়ি ঘিরে ফেলে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

কামতাল তদন্ত কেন্দ্রের এসআই প্রদ্যুত সরকার জানান, চোর আখ্যা দিয়ে এক প্রতিবন্ধী যুবকের ওপর নির্যাতন চালানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পরিবারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...