Current date Sep 9, 2026
Lead Newsবাংলাদেশ

ছাতকে শিশু মেহেদী হাসানের বয়স ১০৩ বছর!

URL copied
Share URL copied
নুর উদ্দিন : ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের ফরিদ মিয়ার ছেলে মাহদী হাসান। তিন বছর আগে জন্ম হয় তার। কিন্তু সরকারি হিসেবে তার বয়স ১০৩ বছর।
জানা যায়, ২০১৮ সালের ৫ মার্চ জন্ম হয় মাহদী হাসানের। তার জন্মের বছর খানেক পরে তার পিতা ফরিদ মিয়া জন্ম সনদ সংগ্রহ করেন। এসময় মাহদী হাসানের জন্ম তারিখ দেয়া হয় ৫ মার্চ ১৯১৮ খ্রিস্টাব্দ। ফরিদ মিয়ার লেখাপড়া না থাকায় সেই সময় তার ছেলের বয়স ১০৩ বছর যে উল্লেখ করা হয়েছে, সেটা তিনি খেয়াল করেননি। সম্প্রতি বিষয়টি ধরা পড়েছে।
 ফরিদ মিয়া জানান, অন্যের কাজ করে সংসার চালান। জন্ম থেকেই তার ছেলে মাহদী হাসান হার্টের রোগে আক্রান্ত। স্থানীয় একজনের কাছ থেকে জানতে পারেন হার্টের রোগের চিকিৎসার জন্য সরকার সমাজসেবা অফিসের মাধ্যমে সাহায্য করছে। এমন খবরে কাগজপত্র রেডি করে ছাতক সমাজসেবা অফিসে জমা দিতে যান। সেখানে গিয়ে জানতে পারেন তার ছেলের বয়স ১০৩ বছর।
তিনি আরও জানান, পরে জন্মসনদটি নিয়ে তিনি কালারুকা ইউনিয়নে গেলে তাকে কোন ধরনের সহযোগিতাও করা হয়নি। বর্তমানে তিনি ছেলের চিকিৎসা এবং জন্ম সনদ সংশোধনের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন।
কালারুকা ইউনিয়নের সচিব পিংকু দাস জানান, আমি এখানে যোগদান করেছি বেশি দিন হয়নি। এ ধরনের কাজ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আয়েশা আক্তার করে থাকেন।
কালারুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অদুদ আলম বলেন, আমি এসব কিছু জানি না। জন্ম সনদের কাজ সচিব করে থাকেন। তিনি বিষয়টি জানবেন।
Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...