Current date Sep 7, 2026
রাজনীতি

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ, লেখক ভট্টাচার্য আহত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ ৭/৮ জন নেতাকর্মী আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার সামনে কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত শোভাযাত্রা শুরুর পূর্বমুহূর্তে সংক্ষিপ্ত আলোচনা সভায় জায়গা নেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হল ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
এসময় ছাত্রলীগ নেতা লেখক ভট্টাচার্য সংঘর্ষের মীমাংসা করতে মঞ্চ থেকে নেমে আসেন। পরে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোঁড়াছুঁড়িতে লেখক ভট্টাচার্যসহ কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রলীগের ৭/৮ জন নেতাকর্মী আহত হন।

পরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা লেখক ভট্টাচার্যকে হেলমেট পরিয়ে তার গাড়িতে করে স্থান ত্যাগে সাহায্য করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...