Current date Sep 7, 2026
বিনোদন

ছেলের গানে মডেল হলেন বাবা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : পয়লা বৈশাখকে সামনে রেখে গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক হাবিব ওয়াহিদের নতুন গান ‘ঝড়’। হাবিব বলেন, ‘নামের মতোই গানটি দর্শক-শ্রোতাদের মনে ঝড় বইয়ে দেবে।’

এরই মধ্যে গানটির ভিডিও নিয়ে অনেকেরই আগ্রহ তৈরি হয়েছে। কারণ ভিডিওতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তার বাবা নন্দিত সঙ্গীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ। এতে হাবিবের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ওয়াহিদ।

আর গার্লফ্রেন্ডের ভূমিকায় রয়েছেন শার্লিনা হোসেন। এছাড়াও ভিডিও দৃশ্যে রয়েছেন সঙ্গীত পরিচালক অদিত রহমান ও প্রীতম হাসান এবং তৌফিক। গানের কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। ভিডিও পরিচালনা করেছেন তানিম রহমান অংশু।

ভিডিও দৃশ্যে দেখা যাবে, মেয়েকে হাবিবের কাছ থেকে উদ্ধার করার জন্য অদিত ও তৌফিককে নিয়ে হাবিবের ওপর ঝাঁপিয়ে পড়েন ফেরদৌস ওয়াহিদ। হাবিবকে রক্ষা করতে চায় তার সহকারী প্রীতম হাসান। কিন্ত শেষ পর্যন্ত কি ঘটে?

হাবিব ওয়াহিদ বলেন, ‘গানের সঙ্গে মিল রেখে ভিডিওতে নতুন কিছু দেয়ার চেষ্টা করেছি। এরই অংশ হিসেবে গল্প সাজানো হয়েছে। এই প্রথম আমার ভিডিওতে মডেল হয়েছেন আমার বাবা।’

ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘গল্পটি পুরান ঢাকার একটি পরিবার এবং একজন প্রেমিকের। এতে আমি হাবিবের গার্লফ্রেন্ডের বাবার চরিত্রে অভিনয় করেছি। সব মিলিয়ে খুব মজার একটা অভিজ্ঞতা হয়েছে। আশাকরি সবাই এনজয় করবেন।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...