Current date Sep 7, 2026
বাংলাদেশ

ছোট পাখি পাখাটুনি

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : চতুর-চঞ্চল, আত্মগোপনে পারদর্শী, ডাকাডাকি ও গানে মাতিয়ে রাখা পুঁচকে পাখিটার মূল খাদ্য হচ্ছে ঘাসফড়িং, বিটল পোকা, কেঁচো, পিঁপড়ার টসটসে ডিমসহ অন্যান্য পোকা ও কীটপতঙ্গ। চারণ‌ক্ষেত্র মূলত ঘাসবন, কাশবন, ধান‌খেতসহ নানান রকম ঝোপঝাড়পূর্ণ এলাকা। সাধারণত জোড়ায় জোড়ায় চলে। পারতপক্ষে বাইরে বেরোয় না। তবে পলাতক উড়ন্ত ঘাসফড়িং ধরতে বেরোয়। লেজটা অনেকটাই জাপানি হাতপাখার মতো মেলতে পারে। ওই পাখা ওরা সারাক্ষণই ডানে-বাঁয়ে ও ওপর-নিচে দোলাতে থাকে, মোহনীয় ভঙ্গিতে পাখাও নাড়ে একই তালে। সুরেলা ধাতব ‘ব্রিপ’ ‘ব্রিপ’, ‘জিররর’ ‘জিরর’ শব্দে ডাকে । আনন্দে চুপচাপ এক জায়গায় বসে শিস বাজায়।

আবাসিক এই পাখিটার নাম পাখাটুনি, কাশটুনি, ঘাসটুনি ও চটপটে বুনো টুনি। সারা দেশে এদের খুব কমই দেখা যায়। ইংরেজি নাম Graceful prinia. বৈজ্ঞানিক নাম Prinia gracilis. দৈর্ঘ্য ১৩ সেন্টিমিটার। চমৎকার লেজটির পালকের অগ্রভাগ সাদা, ঠোঁটের গোড়া থেকে চোখের উপরিভাগ দিয়ে চওড়া সাদাটে ধূসর রেখা টানা, মাথা-ঘাড়-পিঠ ও লেজের পালকের উপরিভাগ সরু কালচে রেখার চমৎকার বিন্যাস ও গলা-বুক-চিবুক ও পেটের উপরিভাগের সাদা রংটি পাখিটির সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। পেটের নিচের অংশের সাদার ওপরে বাদামি আভা মাখানো। কালচে পা এদের, গোলাপি ঠোঁট।

বাসা বাঁধার কাজ বলতে গেলে পুরুষ একাই করে। মেয়েটি সামান্য সাহায্য করে। একটি ডাবকে খাড়াভাবে মাটিতে চেপে রাখলে যে রকম দেখায়, এদের লতাপাতা-শিকড়বাকড়-শুকনো ঘাস ইত্যাদি দিয়ে বানানো বাসাটাও অনেকটাই ও রকম। মাটি থেকে দুই-চার ফুট ওপরে নল-বিন্নাবন-ছিটকা ঝাড়সহ হোগলাবন ও ঘাসবনে বাসা বানায়। ডিম পাড়ে তিন-চারটি। ডিম ফুটে ছানা হয় ১১-১৩ দিনে। সুন্দরবনসংলগ্ন গ্রামগুলোর জলাভূমি-নদীতীরসহ অন্যান্য ঘাসবনে এরা সুলভই বটে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...