Current date Sep 7, 2026
অর্থনীতি

জনতা ব্যাংকের আরও এক খেলাপি গ্রাহক গ্রেপ্তার

URL copied
Share URL copied

অর্থনৈতিক রিপোর্টারঃ

খেলাপি গ্রাহকদের কাছ থেকে ঋণ আদায়ে তৎপরতা অব্যাহত রেখেছে জনতা ব্যাংক পিএলসি। এবার ব্যাংকের রংপুরের লালবাগ বাজার শাখার খেলাপি গ্রাহক মেসার্স বাবুল এন্টারপ্রাইজের মালিক মীর্জা বাবর বাবুলকে ঋণ অনাদায়ে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, মেসার্স বাবুল এন্টারপ্রাইজের মালিক মীর্জা বাবর বাবুল নিজ প্রতিষ্ঠানের নামে জনতা ব্যাংকের রংপুরের লালবাগ বাজার শাখা হতে ২০০৯ সালে চার লাখ টাকা ঋণ নেন। দীর্ঘদিন এসব ঋণের নিয়মিত কিস্তি পরিশোধ না করে তিনি সময় ক্ষেপন করছিলেন।

সর্বশেষ সুদাসলে ঋণের পরিমান দাঁড়ায় ১১ লাখ ৬৭ হাজার টাকা। ঋণ সমন্বয় না হওয়ায় লালবাগ বাজার শাখা ২০১৮ সালে অর্থঋণ আদালতে মামলা (নং১০৬/১৮) করে। এ প্রেক্ষিতে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি করা হলে গত ২১ আগস্ট রংপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মীর্জা বাবর বাবুলকে গ্রেফতার করে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...