Current date Sep 7, 2026
অর্থনীতি

জনতা ব্যাংকের ঋণ খেলাপি গ্রাহক আফজাল হোসেন গ্রেফতার

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদকঃ
যেসব খেলাপি গ্রাহক দীর্ঘদিন ঋণ পরিশোধে সময় ক্ষেপন করে আসছে তাদের কাছ থেকে ঋণ আদায়ে জিরো টলারেন্সে অবস্থান গ্রহণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন জনতা ব্যাংক লিমিটেড। খেলাপি ঋণ আদায়ে ব্যাংকের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া জোরদার করা হয়েছে।

এ পদক্ষেপের প্রেক্ষিতে গত শনিবার জনতা ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখার খেলাপি গ্রাহক মেসার্স খাজা এন্টারপ্রাইজ এর মালিক মোঃ আফজাল হোসেন ডিপটিকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, মোঃ আফজাল হোসেন ডিপটি ব্যবসায়িক খাতে ঋণ নিয়ে আর পরিশোধ করেননি। তিনি গত তিন দশক ধরে ঋণ পরিশোধে সময় ক্ষেপন করে আসছিলেন। ২০০১ সালে ঋণের স্থিতি দাঁড়ায় ১৭ লক্ষ টাকা। ব্যাংক থেকে বাব বার তাগাদা দেয়ার পরও ঋণ পরিশোধ না করা করায় অর্থঋণ আদালতে মামলা দায়ের (মামলা নং ৯৭/২০০১) করে ব্যাংক কর্তৃপক্ষ। এ প্রেক্ষিতে বিজ্ঞ আদালত খাজা এন্টারপইজের মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেন। এর পরই মোঃ আফজাল হোসেন ডিপটি গ্রেফতার হন।

এ ব্যাপারে জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল জব্বার বলেন,‘খেলাপি ঋণ কমিয়ে আনার ব্যাপারে আমরা নিষ্ঠার সাথে কাজ করছি। এজন্য যেসব খেলাপি গ্রাহক দীর্ঘ সময় ধরে ঋণ পরিশোধে সময় ক্ষেপন করছেন, তাদের বিরুদ্ধে আইনী তৎপরতা জোরদার করা হয়েছে।’

এছাড়া সারাদেশে বৃহৎ যেসব ঋণ খেলাপি আছে, তাদের বিরুদ্ধে জোরালো আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...