Current date Sep 7, 2026
অর্থনীতি

জনতা ব্যাংকের কাপাসিয়া ও চৌরাস্তার শাখার উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

আধুনিক ব্যাংকিংয়ের সকল সু্িবধা নিয়ে গাজীপুরে নতুন দুইটি শাখা চালু করেছে জনতা ব্যাংক লিমিটেড। রোববার (১১ ডিসেম্বর) সকালে গাজীপুরের কাপাসিয়ার শহীদ তাজ উদ্দিন আহমেদ চত্ত্বরে স্থানীয় সংসদ সদস্য সিমিন হোসেন রিমি এবং জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ ব্যাংকের ৯২১তম কাপাসিয়া শাখার উদ্বোধন করেন। একইদিন বিকেলে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ ব্যাংকের ৬২০তম গাজীপুর চৌরাস্তা শাখাটিরও উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত গাজীপুরে নতুন দুইটি শাখা চালু করা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। এ শাখাগুলো অর্থনৈতিক অবকাঠামো ও প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে কাজ করবে। আধুনিক ব্যাংকিং সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে জনতা ব্যাংক।

ব্যাংকের ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ রমজান বাহারের সভাপতিত্বে কাপাসিয়া উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খান, ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম মেহের সুলতানা, স্থানীয় গণ্যমান্য ও ব্যবসায়িক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...