Current date Oct 29, 2026
Lead Newsঅর্থনীতি

জনতা ব্যাংকের নিট মুনাফা ৩০০ কোটি টাকা ছাড়িয়েছে

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

আগের প্রায় সব সংকটকে অতিক্রম করে জনতা ব্যাংকের সব সূচক এখন ঊর্ধ্বগতিতে রয়েছে। ব্যাংকখাত বিশ্লেষকদের মতে এ অবস্থা অব্যাহত থাকলে ব্যাংকটি আবার আগের অবস্থানে ফিরে যাবে ব্যাংকটি।

জনতা ব্যাংক সূত্রে জানা গেছে, ২০২১ সালের ব্যাংকের অনুমোদিত চূড়ান্ত আর্থিক বিবরণী অনুযায়ী জনতা ব্যাংক ৩০০ কোটি টাকার বেশি নিট মুনাফা অর্জন করেছে। যা ব্যাংকটি প্রতিষ্ঠার পর প্রথমবার নিট মুনাফায় এ রেকর্ড গড়ল। এছাড়া ব্যাংকের অপারেটিং প্রফিট (পরিচালন মুনাফা) এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে।

২০১২ সালের পর অপারেটিং প্রফিটে আবার ব্যাংকটি এ অবস্থান ফিরে পেয়েছে। ব্যাংকের লোকসানি ৫১ টি শাখা থেকে কমে এখন ৩৯ টি শাখায় দাঁড়িয়েছে। ২০২০ সালে ব্যাংকটির ইপিএস যেখানে ছিল শতকরা ০.৬২ ভাগ ২০২১ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১২.৯৮ ভাগ।

শ্রেণিকৃত ঋণ হ্রাসে উল্লেখযোগ্য উন্নতি দেখিয়েছে জনতা ব্যাংক। গত বছরের চেয়ে শ্রেণিকৃত ঋণ শতকরা ৫ দশমিক ০৮ ভাগ হ্রাস পেয়েছে। ১৩ হাজার ৭০০ কোটি টাকা থেকে এখন ব্যাংকটির মোট শ্রেণীকৃত ঋণ ১২ হাজার ৩০০ কোটি টাকায় নেমে এসেছে।

ব্যাংকটির মোট আমানত বেড়ে এখন ১ লক্ষ ২ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে। এছাড়া অ্যাডভান্স, রপ্তানি, স্প্রেড এবং ইল্ড অব অ্যাডভান্স (ঋণ থেকে আয়) বৃদ্ধি এবং কস্ট অব ফান্ড হ্রাস পেয়েছে। ব্যাংকের অন্যান্য সূচকগুলোতেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গত শনিবার এসব বিষয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত হয়।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...