Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

জনতা ব্যাংকের মুজিবনগর শাখার উদ্বোধন

URL copied
Share URL copied

মেহেরপুরের ঐতিহাসিক মুজিব নগরের কেদারগঞ্জ বাজারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন, এমপি এবং জনতা ব্যাংক লিমিটেডের এমডি এন্ড সিইও জনাব মো. আব্দুল জব্বার ব্যাংকের ৯২৬ তম মুজি বনগর শাখার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতি  মন্ত্রী ফরহাদ হোসেন বলেন, জাতির পিতার নিজ হাতে নাম দেয়া জনতা ব্যাংক এখন আধুনিক স্মার্ট ব্যাংকিং পরিচালনা করছে,

আর এব্যাংকিং সেবা স্বাধীনতার সূতিকাগার মুজিব নগরের অর্থনৈতিক উন্নয়নসহ ব্যবসা বাণিজ্য প্রসারে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী বক্তব্যে ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মেহের পুরে মুজিব নগর শাখা চালু করা আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের।এঅঞ্চলের                                                                  অর্থনৈতিক অবকাঠামো ও প্রান্তিক জনগণের জীবন মান উন্নয়নে শাখাটি কাজ করবে।আধুনিক ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে কাজ করছে জনতা ব্যাংক।

চুয়াডাঙ্গা এরিয়া অফিসের এজিএম মো.আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের জিএম মো. আব্দুর রাজ্জাক ও অরুন প্রকাশ বিশ্বাসসহ উধ্বতন নির্বাহী কর্মকর্তা কর্মচারী, স্থানীয় গণ্য মান্য ও ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...