Current date Oct 28, 2026
অর্থনীতি

জনতা ব্যাংকের রাজশাহী এরিয়া অফিসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের রাজশাহী এরিয়া অফিসে সম্প্রতি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছালাম আজাদ। এ সময় ব্যাংকের ডিএমডি মোঃ গোলাম মরতুজা, ড. মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) এবং রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ আবদুর রাজ্জাকসহ ঊর্ধ্বতন নির্বাহী-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ মুক্তিযুদ্ধ কালীন সময়ের স্মৃতিচারণ করেন। বঙ্গবন্ধুর জীবন বৈচিত্র্যময় মহাকাব্যের মতো। তিনি আছেন বাঙালির স্বপ্নে, জাগরণে, প্রাত্যহিক জীবনে। ঘাতকেরা মুজিবকে হত্যা করতে পেরেছে, কিন্তু তাঁর আদর্শ ও দর্শনকে নয়। বঙ্গবন্ধুর আদর্শে আজ নতুন প্রজন্ম গড়ে উঠছে।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...