Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

জনতা ব্যাংকের সকল শাখায় নেসকোর বিদ্যুৎ বিল গ্রহণের উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

গ্রাহকদের অধিকতর সুবিধা দিতে জেবি ইউটিলিটি বিল ম্যানেজমেন্ট সিষ্টেমের আওতায় জনতা ব্যাংক লিমিটেডের যে কোন শাখায় এখন থেকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লিমিটেড (নেসকো) এর বিদ্যুৎ বিল দেওয়া যাবে। গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ব্যাংকের এমডি এ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভার্চুয়াল প্লাটফর্মে রাজশাহীর হেতেমখাঁন শাখায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের ডিএমডি মোঃ আব্দুল জব্বার, মোঃ কামরুল আহছান, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ, প্রধান কার্যালয়ের জিএম মাসফিউল বারী ও মোঃ নুরুল ইসলাম মজুমদার, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের জিএম তাপস কুমার মজুমদার এবং নেসকোর নির্বাহী পরিচালক সৈয়দ গোলাম আহম¥াদসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...