Current Date:Jun 25, 2026

জনতা ব্যাংকের স্টাফ কলেজের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইওমোঃ আব্দুল জব্বার রবিবার (১৬ জুলাই)জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকা কর্তৃক আয়োজিত ৩০ কর্মদিবস ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

উক্ত প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংকের ৫০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে জনতা ব্যাংক স্টাফ কলেজের ইনচার্জ আহমাদ মুখলেসুর রহমান এবং অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।

Share