Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

জনতা ব্যাংকের ১৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব ডেস্ক:

জনতা ব্যাংক লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা ০৯ আগস্ট সোমবার ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান সভায় সভাপতিত্ব করেন। ব্যাংকের ভার্চুয়াল সাধারণ সভায় সরকারের প্রতিনিধি হিসেবে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মোঃ হারুন অর রশিদ মোল্লা সংযুক্ত থাকেন। শোকাবহ আগস্ট মাসে অনুষ্ঠিত সভার শুরুতেই ১৫ আগস্টে শাহাদত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বঙ্গবন্ধুর উন্নয়ন চিন্তা ও অর্থনৈতিক দর্শন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রজ্ঞা ও দুরদর্শী নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করে পর্ষদের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান বক্তব্য রাখেন। বিশেষ করে চলমান কোভিড ১৯ প্রাদুর্ভাবের কারনে ক্ষতিগ্রস্থ আর্থিক খাত পুনরুজ্জীবিত করার মানসে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে জনতা ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ব্যাংকের উন্নয়নে তিনি সর্বোচ্চ গ্রাহক সেবা নিশ্চিতকরণ, তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা ও সকল পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতির পিতার জন্মশতবর্ষ উদ্যাপন কালিন সময়ে ব্যাংকের ১৪তম সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আব্দুছ ছালাম আজাদ বক্তব্য রাখেন। একইসাথে তিনি ২০২০ সালের ব্যবসায়িক কার্যক্রম ও আর্থিক সূচক সমূহের বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, ২০২০ সালে ব্যাংকিং সেক্টরে আমানতের গড় প্রবৃদ্ধি হয়েছে ১৩.১২% সেখানে জনতা ব্যাংকের প্রবৃদ্ধি হয়েছে ১৯.১৮%, ঋণ ও অগ্রীম খাতে গড় প্রবৃদ্ধি ৮.৮১% সেখানে জনতা ব্যাংকের প্রবৃদ্ধি হয়েছে ১০.৩৭%। ব্যাংকের ক্রেডিট রেটিং এর মান একধাপ উন্নীত (অ+) হয়েছে। পরিচালন মুনাফা ২৭২ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, শ্রেণীকৃত ঋণ ৮৬৭ কোটি টাকা হ্রাস পেয়েছে। আমদানী রপ্তানী বাণিজ্য ও রেমিট্যান্স আহরণে জনতা ব্যাংক গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছে। এসব প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন পরিচালনা পর্ষদের সঠিক নির্দেশনা ও সকলের শ্রমের ফলেই এই উন্নতি অর্জিত হয়েছে। চলমান কোভিড অতিমারিতে ব্যাংকের যেসব কর্মকর্তা-কর্মচারী প্রতিনিয়ত আক্রান্ত হওয়ার ঝুঁকি সত্ত্বেও ‘ফ্রন্ট ফাইটার’ হিসেবে ব্যাংকিং সেবা সচল রেখে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড‘ প্রণোদনা প্যাকেজ’ বাস্তবায়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছে তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

বার্ষিক সাধারন সভায় ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল এফসিএ, মেশকাত আহমেদ চৌধুরী, কে এম শামছুল আলম, মোহাম্মদ আসাদ উল্লাহ, জিয়াউদ্দিন আহমেদ, মোহাম্মদ হেলালউদ্দিন, এমডি এন্ড সিইও বীরমুক্তযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ, বোর্ডের সম্মানিত পর্যবেক্ষক বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ হুমায়ুন কবির, ব্যাংকের ডিএমডি মো. জসিম উদ্দিন ও মো. আব্দুল জব্বার, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ এফসিএ এসিসিএ, কোম্পানি সচিব মো. হাবিবুর রহমান গাজীসহ মহাব্যবস্থাপকগণ সভার কার্যক্রমের সাথে অনলাইনে সংযুক্ত ছিলেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...