Current date Oct 28, 2026
অর্থনীতি

জনতা ব্যাংকে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে জনতা ব্যাংক লিমিটেড দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে। এর মধ্যে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, জাতির পিতার প্রতিকৃতি ও ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সকাল ৮.০০ টায় ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার, পরিচালক অজিত কুমার পাল এফসিএ, মোহাম্মদ আসাদ উল্লাহ,জিয়া উদ্দিন আহমেদ ও মোঃ আব্দুল মজিদ, ডিএমডিবৃন্দ, সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবকঅর্পণ করেন।

পরে ব্যাংকের ধানমন্ডি কর্পোরেট শাখায় জাতির পিতার ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে পরিচালকবৃন্দ, অফিসার সংগঠন ও সিবিএ নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।

এর আগে ভোরে ব্যাংকের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান এবং এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার প্রধান কার্যালয়ে যথানিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত করেন এবং ব্যাংকের পরিচালক, নির্বাহী কর্মকর্তাদের নিয়ে প্রধান কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবকঅর্পন করেন।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...