Current date Sep 8, 2026
অর্থনীতি

জনতা ব্যাংক ইউএই’র ৪টি শাখায় বিশ্বমানের কোর ব্যাংকিং সেবা উদ্বোধন

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

গ্রাহকদের আরও উন্নত ও আধুনিক তথ্য প্রযুক্তির বিশ্বমানের ব্যাংকিং সেবা দিতে কোর ব্যাংকিং সলিউশন-সিবিএস চালু করেছে জনতা ব্যাংক ইউএই অপারেশন। বুধবার জনতা ব্যাংকের ইউএই এর আবুধাবি শাখায় বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ আবুজাফর ফিতা ও কেক কেটে ইউএইর ৪টি শাখায় কোর ব্যাংকিং সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ সময় ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত থেকে জনতা ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইওবীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ কোর ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা তুলে ধরেন। ভার্চুয়াল মাধ্যম ও আবুধাবি শাখায় ইউএইতে নিযুক্ত বাংলাদেশী কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, ব্যাংকের পরিচালক কে এম সামছুল আলম,জিয়াউদ্দিন আহমেদ, ডিএমডি মোঃ আব্দুল জব্বার, শেখ মোঃ জামিনুর রহমান, মোঃ আসাদুজ্জামান, মোঃ কামরুল আহছান এবং মোঃ নুরুল আলম এফসিএমএ, এফসিএসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, কোর ব্যাংকিং সুবিধার আওতায় ইউএইতে জনতা ব্যাংকের ৪টি শাখার মাধ্যমে এখন থেকে খুব সহজেই প্রবাসী গ্রাহকেরা দেশের যে কোন ব্যাংক একাউন্টে কয়েক মিনিটের মধ্যে রেমিট্যান্স পাঠাতে পারবেন। ইউএইতে স্থাপিত ব্যাংকের ৮ টি এটিএম বুথও কোর ব্যাংকিংয়ে যুক্ত হওয়ায় গ্রাহকরা আরও ভাল সেবা পাবেন। শীঘ্রই চালু হতে যাচ্ছে জনতা ব্যাংকের মোবাইল ব্যাংকিং এ্যাপস। এতে প্রবাসী গ্রাহকরা ব্যাংকের শাখায়না গিয়ে ঘরে বসেই রেমিট্যান্স পাঠানোসহ ব্যাংকের অন্যান্য সুবিধা নিতে পারবেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...