Current date Sep 7, 2026
Lead Newsঅর্থনীতি

করোনায় জনতা ব্যাংক মৃত কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের মধ্যে ৫ কোটি ৮৭ লাখ টাকার চেক বিতরণ

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

কোভিড-১৯ প্রাদুর্ভাবের মধ্যেও ঝুঁকি নিয়ে ব্যাংকিং সেবা অব্যাহত রেখে যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের মাঝে আর্থিক ক্ষতিপূরণের চেক বিতরণ করেছে জনতা ব্যাংক লিমিটেড। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ব্যাংকের প্রধান কার্যালয়ে করোনায় মৃত্যুবরণকারী ১২ জন কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের কাছে মোট ৫ কোটি ৮৭ লক্ষ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেন ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ।
ব্যাংকের ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, নিজের জীবনের ঝুঁকি সত্ত্বেও কোভিড-১৯ মহামারিতে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে ও সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে আমাদের সকল শাখা চালু রেখেছি। আমাদের ব্যাংক কর্মীরা ঘরে বসে না থেকে বীরত্বের সাথে ব্যাংকিং সেবা অব্যাহত রেখেছেন। কোভিড যুদ্ধে আমরা আমাদের অনেক প্রিয় সহকর্মীদের হারিয়েছি। এ শোক মেনে নেওয়া খবুই কষ্টের, বেদনাদায়ক। পরিবার ও ব্যাংক যে ক্ষতির সম্মুখীন হয়েছে তা অপূরণীয়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত ক্ষতিপূরণের অর্থ মৃত্যুবরণকারী কর্মীদের পরিবারের মাঝে তুলে দিতে পারায় আমাদের দুঃখ কিছুটা লাঘব হবে।
ব্যাংকের এইচআরডির জিএম মোঃ আনোয়ার হুসাইনের সভাপতিত্বে ডিএমডি মোঃ আব্দুল জব্বার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় প্রধান কার্যালয়ের জিএম, ডিজিএম ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...