Current Date:Jun 29, 2026

জনতা ব্যাংক কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জনতা ব্যাংক লিমিটেডের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ রবিবার (৩০ অক্টোবর) জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকায় ৩০ কর্মদিবস মেয়াদী ফাউন্ডেশন কোর্স ফর অফিসার্স (ব্যাচ নং-১০/২০২২) উদ্বোধন করেন।

উক্ত প্রশিক্ষণ কোর্সে জনতা ব্যাংক লিমিটেডের মোট ৫০ জন শিক্ষানবীশ কর্মকর্তা অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমডি অ্যান্ড সিইও প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন।

জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকার ডিজিএম (ইনচার্জ) নুপুর কুমার কুন্ডুসহ অন্যান্য নির্বাহী ও অনুষদ সদস্যরা।

Share