Current date Sep 7, 2026
অর্থনীতি

জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের শাখা ব্যবস্থাপক সম্মেলন মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুছ ছালাম আজাদ বলেন, খেলাপি ঋণ হ্রাসে সবাইকে একযোগে কাজ করতে হবে। প্রয়োজনে যথাযথ আইনি পদক্ষেপ নিয়ে খেলাপি ঋণ আদায়ে জোর তৎপরতা চালাতে হবে। তিনি আরো বলেন, স্বল্প সুদের আমানত সংগ্রহ, সিএমএসএমই খাতে ঋণ প্রবাহ বৃদ্ধি করতে হবে। তিনি ২০২১ সালে সকল ইন্ডিকেটরে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকদের গুরুত্বপূর্ন দিক নির্দেশনা দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডিএমডি মোঃ জসীম উদ্দিন ও মোঃ কামরুল আহছান, সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ, এফসিএ বক্তব্য রাখেন। বিভাগীয় কার্যালয়ের জিএম মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংশ্লিষ্ট নির্বাহী, সকল শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...