Current date Sep 7, 2026
বিনোদন

জন্মদিনে ভক্তদের উপহার দেবেন শাকিব খান

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক : চিত্রনায়ক শাকিব খানের জন্মদিন ২৮ মার্চ জন্মদিন। এ দিনে অনেক উপহার পাবেন তিনি। উপহার পাওয়ার পাশাপাশি ভক্তদেরকেও উপহার দেবেন তিনি। আর সেই উপহার হলো একটি ইউটিউব চ্যানেল।

জন্মদিনে ইউটিউবে আসছে নায়কের স্বনামে অফিসিয়াল চ্যানেল, শাকিব খান অফিশিয়াল। বঙ্গ প্লাটফর্ম থেকে তার অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রকাশ করবেন।

বাংলাদেশের প্রথম কনটেন্ট ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক বঙ্গবিডি জানায়, শাকিব খান তার নতুন ছবিগুলোর কিছু ইউটিউব স্বত্ব নিজের নামে রাখবেন। সেগুলোই চ্যানেলটিতে আপলোড করা হবে। এতে ছবির গানও যুক্ত হবে। পাশাপাশি এ তারকার স্মরণীয় কিছু কাজও এখানে থাকবে।

আরও জানা যায়, চ্যানেল উন্মোচন উপলক্ষে আগামী ২৮ মার্চ বিশেষ একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এ অনুষ্ঠানে শাকিবের জন্মদিন উদযাপনসহ ইউটিউব চ্যানেলটি উদ্বোধন করা হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...