Current date Sep 6, 2026
শিক্ষা

জবিতে নিপীড়ন বিরোধী বিক্ষোভে ছাত্রলীগের হামলায় আহত ১৫

URL copied
Share URL copied

জবি প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিপীড়ন বিরোধী প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এসময় সংবাদ সংগ্রহে যাওয়া ৫ সাংবাদিকসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত ৮ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে প্রতিগতিশীল ছাত্রজোট ব্যানারে রোববার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের প্রদক্ষিন করে ভাস্কর্য চত্বরের সামনে সমাবেশ শুরু করলে জবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের কমীরা সমাবেশে অতর্কিত হামলা চালায়। হামলায় জবি সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদিন রাসেলের কর্মী অ্যাকাউন্টিং নবম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ, গণিত বিভাগের ১১ তম ব্যাচের পরাগ, ইতিহাস বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী নূরে আলম, মনোবিজ্ঞান বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী কামরুল হাসান, রসায়ন বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল্লাহ্ বিজয়, দর্শন বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী সাজু মিয়া, পদার্থবিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের সাইমুম,১২ তম ব্যাচের শিক্ষার্থী সাগর, ১৩ তম ব্যাচের আলিফ, ১০ম ব্যাচের রাশেদ রাসু এবং বহিরাগত রাসিক অংশ নেন।

এসময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপরও তারা হামলা চালায়। হামলায় সাংবাদিকসহ ১৫ জন আহত হয়। গুরুতর আহত দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক লতিফুল ইসলাম, আমার সংবাদের আসলাম অর্ক, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি কিশোর কুমার সরকার, সাধারণ সম্পাদক গোলাম রাব্বি, সাংগাঠনিক সম্পাদক সমিত ভৌমিক, দপ্তর সম্পাদক অনিমেষ রায়, ছাত্র ইউনিয়নের সভাপতি রুহুল আমিন, সদস্য জাহিনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

এছাড়া জবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি সামি সরকার, ইত্তেফাকের জবি সংবাদদাতা আহসান জোবায়ের ও ডেইলি সান পত্রিকার সাংবাদিক কবির হোসেনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বলেন, সাংবাদিক হিসাবে চেনার পরও ছাত্রলীগ কর্মীরা আমাদের অতর্কিত হামলা করে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক রোনিয়া সুলতানা বলেন,আমাদের শান্তিপূর্ণ কর্মসুচি শেষের দিকে ছাত্রলীগ কর্মীরা আমাদের ওপর হামলা চালায়। ছাত্রলীগের হামলায় প্রগতিশীল ঐক্যজোটের ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে জবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে। প্রক্টর নূর মোহাম্মদ বলেন, এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

জবি ছাত্রলীগ সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...