Current date Sep 15, 2026
বাংলাদেশ

জমি নিয়ে বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

URL copied
Share URL copied

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার সদর উপজেলার ইসলামাবাদের চরপাড়া রাবারড্যাম এলাকায় জমির বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাশেদা বেগম (৩২) ও তার মেয়ে, ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস (১৩)।

স্বজনদের ভাষ্য, আবুল কালামের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল আজিজুল হকের। এ নিয়ে রাতে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল কালাম দা দিয়ে কুপিয়ে মা-মেয়েকে হত্যা করে বলে অভিযোগ স্বজনদের।

ঘটনার পর থেকে পলাতক কালাম। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ জব্দ করেছে হত্যায় ব্যবহৃত দা।

কক্সবাজার থানার ঈদগাও তদন্ত কেন্দ্রের আইসি পরিদর্শক আব্দুল হালিম মা-মেয়ে নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করে বলেন, ঘাতক আবুল কালামকে ধরতে অভিযান চলছে। এছাড়া নিহত মা-মেয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...