Current date Sep 10, 2026
বিশ্ব

জম্মু-কাশ্মীরে একদিনে তিনবার শক্তিশালী ভূমিকম্প

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতশাসিত জম্মু-কাশ্মীরে কয়েক ঘণ্টার ব্যবধানে আঘাত হেনেছে তিনটি শক্তিশালী ভূমিকম্প। এর মধ্যে সবচেয়ে তীব্র কম্পনটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৮। শনিবার (৫ আগস্ট) রাতে আঘাত হানে এই ভূকম্পন। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, রাত ৯টা ৩১ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে। আর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৮১ কিলোমিটার গভীরে।

শনিবার জম্মু-কাশ্মীরে আঘাত হানা তৃতীয় ভূমিকম্প ছিল এটি।

এর আগে, সকাল ৮টা ৩৬ মিনিটে এবং সকাল ১০টা ২৪ মিনিটে পাকিস্তান ও হিন্দুকুশ অঞ্চলে দুটি ভূমিকম্প হয়, যা অনুভূত হয় ভারতেও। ভূমিকম্প দুটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৮ এবং ৫ দশমিক ২।

Share URL copied
Lead Newsঅর্থনীতি

কাঁচামরিচের কেজি ৩০০ টাকা ছাড়াল

নিজস্ব প্রতিবেদক রাজধানীতে বাজারে শাক-সবজির পাশাপাশি হুহু করে বাড়ছে কাঁচামরিচের দাম। বেশ কিছুদিন ধরে ২০০ টাকার ওপরে থাকলেও টানা বৃষ্টি ও বন্যার...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...