Current date Sep 7, 2026
বাংলাদেশ

জল ভেজা চোখে মায়ের মরদেহ নিয়ে ফিরে গেল ছোট্ট হিয়া

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : নেপাল বিমান দুর্ঘটনায় নিহত হন বিমানের ক্রু নাবিলা। নাবিলার নিহত হওয়ার খবর শুনেই খবর প্রকাশ হয় কাজের বুয়া তাকে নিয়ে পালিয়েছেন। কিন্তু সেটা ছিল পারিবারিক টানাটানি। ছোট্ট হিয়া মায়ের মরদেহ গ্রহণ করতে এসেছিল আর্মি স্টেডিয়ামে। কিন্তু সে কি জানতো তার মা আর তার কাছে নেই, তাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে।

আজ সোমবার বিকেলে শনাক্তকৃত ২৩ বাংলাদেশির মরদেহের সঙ্গে নাবিলার মরদেহও ঢাকায় আসে। সেখানে আগে থেকেই নাবিলার একমাত্র শিশুকন্যা হিয়া জামিনে মুক্তি পাওয়া বাবা হাসান ইমামের কোলে চড়ে অপেক্ষা করছিল। শিশুকন্যাকে কোলে নিয়েই স্ত্রীর মরদেহ গ্রহণ করেন হাসান ইমাম।

এরপর মরদেহ নিয়ে ফিরে যান হাসান ইমাম। লাশবাহী গাড়ির সামনে বাবার সাথেই বসেছিল হিয়া। হিয়ার চোখেও দেখা যায় জল। সে কি টের পেয়েছিল যে তার মায়ের লাশ নিয়ে ফিরে যাচ্ছে?

সোমবার বিকেল ৫টা ২৩ মিনিটে আর্মি স্টেডিয়ামে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান সেনাবাহিনীর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মো. মাহমুদুল হক। জানাজায় অংশ গ্রহণ করেন রাষ্ট্রপতির পক্ষে তার সামরিক সচিব, প্রধানমন্ত্রীরর পক্ষে ওবায়দুল কাদেরসহ তিন বাহিনীর প্রধান এবং বিরোধী দলের নেতৃবৃন্দসহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।

এর আগে ২৩ জনের মরদেহের কফিন ১৯টি মরদেহবাহী ফ্রিজিং গাড়িতে করে বিকেল ৪টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আসে। বিকেল ৫টায় আর্মি স্টেডিয়ামে পৌঁছায়।

সোমবার বিকেল ৩টা ৫৫ মিনিটে মরদেহগুলো নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানবাহিনীর একটি কার্গো বিমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর ভিভিআইপি টারমাকে অবতরণ করে লাশবাহী ৬১-২৬৪০ নম্বর বিমানটি।

উল্লেখ্য, গত ১২ মার্চ ৬৭ জন যাত্রী ও চার ক্রু নিয়ে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার উড়োজাহাজটি। এতে মারা যান ৫১ জন। বিমানে বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৬ জন। বাংলাদেশিদের মধ্যে ২৬ জন নিহত হন যাদের ২৩ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...