Current date Sep 6, 2026
অর্থনীতি

জহিরুল ইসলাম পপুলার লাইফ ইনস্যুরেন্সের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ২৮৫ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৮২ সালে ০৪ জুলাই চট্টগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

তিনি অস্ট্রেলিয়ার University of Canberra †_‡K Bachelor of Information Technology অর্জন করেন। ইতোপূর্বে তিনি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর পরিচালক, দাবী কমিটি, রিয়েল এষ্টেট কমিটি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য ছিলেন। পিএইচপি শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিঃ, পিএইচপি স্পিনিং মিলস লিঃ, পিএইচপি ইস্পাত লিঃ ও পিএইচপি কটন মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়াও তিনি পিএইচপি এনওএফ কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস্ লিঃ, পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস্ লিঃ, পিএইচপি স্টিল ওয়ার্কস লিঃ, পিএইচপি ফ্লট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিঃ, পিএইচপি পেট্রো রিফাইনারি লিঃ, পিএইচপি এগ্রো প্রোডাক্টস্ লিঃ, দিনা কোল্ড স্টোরেজ লিঃ, পিএইচপি স্টকস এন্ড সিকিউরিটিজ লিঃ, বে টারমিনাল এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিঃ, পিএইচপি ফিশারিস লিঃ, পিএইচপি লেটেক্স এন্ড রাবার প্রোডাক্টস লিঃ, পিএইচপি অটোমোইলস্ লিঃ ও পিএইচপি মটরস্ লিঃ এর পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...