Current date Sep 6, 2026
Lead Newsঅর্থনীতি

জহিরুল ইসলাম পপুলার লাইফের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক

মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। বীমা কোম্পানিটির ২৭৩তম বোর্ড সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

জহিরুল ইসলাম ১৯৮২ সালে ৪ জুলাই চট্টগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
বিজ্ঞাপন

তিনি অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অফ ইনফরমেশন টেকনোলজিতে ডিগ্রী অর্জন করেন। ইতোপূর্বে তিনি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালক, দাবি কমিটি, রিয়েল এষ্টেট কমিটি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য ছিলেন।

তিনি পিএইচপি শিপ ব্রেকিং এন্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, পিএইচপি স্পিনিং মিলস, পিএইচপি ইস্পাত ও পিএইচপি কটন মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

তিনি বর্তমানে পিএইচপি এনওএফ কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস, পিএইচপি ইন্টিগ্রেটেড স্টিল মিলস, পিএইচপি স্টিল ওয়ার্কস, পিএইচপি ফ্লট গ্লাস ইন্ডাস্ট্রিজ, পিএইচপি পেট্রো রিফাইনারি, পিএইচপি এগ্রো প্রোডাক্টস লিমিটেডের।

এছাড়াও দিনা কোল্ড স্টোরেজ, পিএইচপি স্টকস এন্ড সিকিউরিটিজ, বে টারমিনাল এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, পিএইচপি ফিশারিস, পিএইচপি লেটেক্স এন্ড রাবার প্রোডাক্টস, পিএইচপি অটোমোইলস ও পিএইচপি মটরস লিমিটেডের পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...