Current date Sep 7, 2026
বিনোদন

জাজকে ফিরিয়ে দিলেন পূর্ণিমা

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক : সিনেমার আগেই সিনেমা। লাইট,ক্যামেরা অ্যাকশনের কারবার জমে ওঠার আগেই, জমে ওঠেছে ইন ও আউটের খেলা। ঠিক যেন চোর পুলিশের ব্যাপার।

ঢাকঢোল পিটিয়ে নায়িকার নাম ঘোষণা। কদিন পরেই আবার সেই নায়িকা আর সিনেমায় নেই। মানে হলো তাকে বাদ দেওয়া হয়েছে।

এই হচ্ছে জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘দহন’-এর চালচ্চিত্র। লাক্স তারকা বাঁধন করছেন ‘দহন’ ছবির কাজ। ঘটা করে ঘোষণাও দিয়েছিলেন জাজ। মাস না ঘুরতেই এই সিনেমা থেকে বাদ দেওয়া হলো বাঁধনকে।

পরবর্তীতে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা করছেন এই সিনেমার কাজ। এ বিষয়ে মৌখিকভাবে কথা চূড়ান্ত হয়েছিল।এই প্রতিবেদককে এমনটি জানিয়েছিলেন পূর্ণিমা। এবার জানা গেল, জাজকে চূড়ান্তভাবে ফিরিয়ে দিলেন এই তারকা অভিনেত্রী। হ্যাঁ, পূর্ণিমা আর ‘দহন’ সিনেমায় কাজ করছেন না।

আর এর কারণ হিসেবে পূর্ণিমা বলেন, ‘আগামী ১ জুন থেকে ছবির শুটিং হওয়ার কথা। এতো অল্প সময়ে তাড়াহুড়া করে আমি কাজটি করতে চাই না। তাই দহন ছেড়ে দিয়েছি।’

রায়হান রাফির পরিচালনায় এই সিনেমার অভিনয় করবেন সিয়াম ও পূজা চেরি। তবে ‘দহন’-এর নায়িকা নির্বাচন নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের লুকোচুরি যেনো একটু বেশিই। একজনকে বাদ দিচ্ছেন,আবার অন্য একজন তাদের ছবিতে কাজ করছেন না। এমন সাপ-লুডু খেলার পালে ‘দহন’ কি শেষ পর্যন্ত শেষ করতে পারবেন প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া- এমন প্রশ্নবানে বিদ্ধ করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...