Current date Sep 7, 2026
অর্থনীতি

জাতির পিতার প্রতিকৃতিতে জনতা ব্যাংকের নবনিযুক্ত এমডি এন্ড সিইও’র শ্রদ্ধা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

ধানমন্ডিস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানিয়েছেন জনতা ব্যাংক লিমিটেডের নবনিযুক্ত ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার।

বুধবার (৩ মে ) শ্রদ্ধা জ্ঞাপন শেষে তিনি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতাসহ ১৫ আগস্টে নিহতদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের ডিএমডি মো. গোলাম মরতুজা, ড. মো. আব্দুল্লাহ আল মামুন ও মো. রমজান বাহারসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার ব্যাংকের ধানমন্ডি কর্পোরেট শাখায় অনুষ্ঠিত এক অলোচনা সভায় ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জনে সকলকে একযোগে কাজ করার নির্দেশনা প্রদান করেন।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...