Current date Jul 5, 2026
Lead Newsবাংলাদেশ

জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নামাজ শুরু হয়। নামাজ শেষে মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।

প্রধান এই জামাতে ইমামতি করেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

এ জামাতে সাধারণ মানুষের পাশাপাশি রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ, সুপ্রিমকোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিক নেতৃবৃন্দ, কূটনীতিক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন।

জাতীয় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে পুরুষ মুসল্লির পাশাপাশি নারী মুসল্লিরাও নামাজ আদায় করেন। নারীদের জন্য জাতীয় ঈদগাহ ময়দানের দক্ষিণ-পশ্চিম কোণে এ ব্যবস্থা রাখা হয়।

জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতকে কেন্দ্র করে মাঠের চার দিকে র‌্যাব-পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ ছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ ও মাঠের বাইরে ক্লোজ সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা স্থাপিত রয়েছে।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...