Current date Sep 6, 2026
অর্থনীতিবাংলাদেশ

‘জাতীয় গ্রিডে আরো এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, চলতি বছরে জাতীয় গ্রিডে আরো এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে। কিন্তু বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর কারণে জনগণ বিদ্যুৎ পাচ্ছে না। বিদ্যুৎ তৈরি করছি কিন্তু বিদ্যুৎ দিতে পারি না।

আজ শনিবার রাজধানীতে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ ক্ষোভ প্রকাশ করে বলেন, গ্রামাঞ্চলে একটু ঝড়-বাদল হলে, রাস্তায় কিংবা বাড়িতে তার পুড়ে যায়, খুঁটি পড়ে যায়। এতে কারো বাড়ি পুড়ছে, নয় তো ভেঙে যাচ্ছে। কোনো প্ল্যানিং নেই। এসব থেকে বেরিয়ে আসতে হবে, সেবার মান বাড়াতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রাইভেট কোম্পানিগুলো ৩-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ নেয় না। আরো ৩-৪ হাজার মেগাওয়াট বিদুৎ নিতে চাচ্ছে না। তারা বলছে, কেপ্টিভ পাওয়ার নেব। কারণ, পিডিবি, আরইবি বিদুৎ দিতে পারছে না। কারণ তাদের গ্রিডের ক্যাপাসিটি নেই।

তিনি আরো বলেন, পুরান ঢাকায় বিদ্যুতের যা তা অবস্থা। সাপ্লাইয়ারদের কাছে জানতে চাইলে তারা বলে, ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে গেছে, ক্যাবল নষ্ট গেছে।

এ সময় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সমালোচনা করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও বিপিএমআই-এর রেক্টর মাহবুব-উল-আলম, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, পিডিবি’র চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...