Current date Sep 13, 2026
বাংলাদেশ

‘জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজছে বিএনপি’

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্ন অজুহাত খুঁজছেন বিএনপি নেতারা। এজন্য তারা মাদকের বিরুদ্ধে অভিযানসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন।

রাজধানীর মাতুয়াইলে শুক্রবার ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ঝটিকা অভিযানে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন দাবি করেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে জিতবে না, এই আশঙ্কায় তারা নিজেরাই নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্ন অজুহাত তৈরি করছেন।

এছাড়া আসন্ন ঈদে মহাসড়কে যানজটের কারণ, ফিটনেসবিহীন ও লক্কর-ঝক্কর গাড়ি। এ ব্যাপারে বিআরটিএ ও পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন মন্ত্রী। জনদুর্ভোগ এড়াতে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় খোঁড়াখুঁড়ি বন্ধ রাখারও অনুরোধ জানান তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ, প্রাথমিক পর্যায়ে রোগ নির্ণয় এবং সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমে হেপাটাইটিসমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান...

Lead Newsবিশ্ব

আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে শুরু হওয়া নতুন আলোচনা ব্যর্থ হলে ফের কঠোর হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৭...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। এতে নিশ্চিত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা...