Current date Sep 7, 2026
রাজনীতি

জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করতে প্রস্তুত : এরশাদ

URL copied
Share URL copied

নীলফামারী প্রতিনিধি : আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সাথে কোন সর্ম্পক নেই মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে এককভাবে অংশগ্রহণ করতে প্রস্তুত জাতীয় পার্টি। তিন’শ আসনেই জাতীয় পার্টির প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে।

রবিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুরের বাংলা হাইস্কুল মাঠে জাতীয় যুব সংহতির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এরশাদ আরও বলেন, ‘আগামীতে জাতীয় পার্টি দেশ পরিচালনা করবে।’

এ সময় দলের ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য শওকত আলী চৌধুরী, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর সিকদার লোটন, সাধারণ সম্পাদক ফাকরুল আলমগীর, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সাজ্জাদ পারভেজ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...