Current date Sep 7, 2026
রাজনীতি

জাতীয় পার্টি থেকে ইকবাল হোসেন তাপসকে বহিষ্কার

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক : দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে জাতীয় পার্টির সব পদ ও পদবী থেকে ইকবাল হোসেন তাপসকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর সই করা এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় অনড় থাকা এবং কেন্দ্রীয় নেতাদের সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেয়া ও পার্টির শৃঙ্খলাভঙ্গের দায়ে ইকবাল হোসেন তাপসকে জাতীয় পার্টির সকল পদ ও পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও বলা হয়েছে, হুসেইন মুহম্মদ এরশাদ গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক ইকবাল হোসেন তাপসের বহিষ্কারাদেশে সই করেছেন এবং ইতোমধ্যে তা কার্যকর হয়েছে।

উল্লেখ্য, আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেয়ার ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। বরিশালে দলটির নেতাকর্মীদেরকে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করারও নির্দেশ দেন।

কিন্তু দলের পক্ষ থেকে কোনও নির্দেশনা পাননি দাবি করে জাতীয় পার্টির লাঙল প্রতীকে ভোট চেয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন ইকবাল হোসেন তাপস।

গতকাল বৃহস্পতিবার তিনি বলেন, আওয়ামী লীগকে সমর্থনের বিষয়টি আমি গণমাধ্যমে দেখেছি।ব্যক্তিগতভাবে আমি এই ধরনের কোনও নির্দেশনা পাইনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...