Current date Sep 6, 2026
শিক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা শুরু ৭ ফেব্রুয়ারি

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ পরিস্থিতিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া পরীক্ষার সংশোধিত সময় ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু করা হবে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা সংশোধিত সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষাসমূহ শুরু হবে। সব পরীক্ষার পরিবর্তিত বিস্তারিত সময়সূচি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd দেওয়া হয়েছে।

এদিকে ওমিক্রণ ভাইরাসের বিস্তার রোধে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সে আলোকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস পরীক্ষা স্থগিত করা হয়।

গত ২১ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের পরীক্ষা স্থগিত করায় শিক্ষার্থীরা রাস্তায় নেমে অবস্থান কর্মসূচি পালন করেন। এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

গত ২১ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...