Current date Sep 8, 2026
Lead Newsঅর্থনীতি

জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড।

সোমবার(১৫ আগস্ট) রূপালী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান কাজী ছানাউলহক এবং ম্যানেজিং ডিরেক্টর এন্ডসিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদের নেতৃত্বে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো. শওকত আলী খান ও খানইকবাল হোসেন। এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক গণসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এর আগে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।পরে ব্যাংকের প্রধানকার্যালয়ে এক ভার্চ্যুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউলহক, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর, মো.শওকতআলীখান ও খান ইকবাল হোসেন। আলোচনায় আরও অংশ নেন জিএম পারসুমা আলম, মো. গোলাম মরতুজা, কাজী আবদুর রহমান, মো. হারুন অর রশিদ, কাজী ওয়াহিদুল ইসলাম, ফয়েজ আলম, ইকবাল হোসেন খা, তাহমিনা বেগম ও মো. শাহেদুররহমান।

এছাড়াও রূপালী ব্যাংক এক্সিকিউটিভ ফোরামের সভাপতি মো. সাখাওয়াত হোসেন, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. শওকত হোসেন সজল,জাতীয় শ্রমিকলীগের অর্থ সম্পাদক ও রূপালী ব্যাংক সিবিএ সেক্রেটারী মো. মহিউদ্দিন, রূপালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. সুজাত আলী জাকারিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।
এ সময় চেয়ারম্যান কাজী ছানা উলহক বলেন, আমাদের শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবায় নিজেদের আত্ব নিয়োগ করতে হবে।তিনি আরও বলেন,জাতির পিতা কে হত্যা করা হয়েছিল বাংলাদেশকে পিছনে ফেলতে। কিন্তু তাঁরই সুযোগ্য কন্যা মাননীয়প্র ধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ বিশে^রবুকে রোল মডেল।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো.ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট এদেশের মানুষের স্বপ্নকে ধুলিসাৎ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।কিন্তু আল্লাহর অশেষ রহমতে তাঁর দুই কন্যা বেচে যান। শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ব্যাংকের সকলকে ঐক্য বদ্ধভাবে কাজ করার আহবান জানান।

এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে মাস ব্যাপি কর্মসূচির অংশ হিসেবে পবিত্র কোরআন খানি,মিলাদ মাহফিল, কালো ব্যাজ ধারন এবং এতিম ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ এবং বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাতীয় শ্রমিক লীগের অর্থ সম্পাদক ও রূপালী ব্যাংক সিবিএ সেক্রেটারী মো.মহিউদ্দিনের নেতৃত্বে রূপালী ব্যাংক কর্মচারীইউনিয়ন (সিবিএ), এক্সিকিউটিভ ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতাব্যাংকার্স পরিষদ এবং বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনকরেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...