Current date Sep 7, 2026
অর্থনীতি

জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক সিবিএর আলোচনা সভা ও দোয়া মাহফিল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষে বুধবার (৩০ আটস্ট ) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জনতা ব্যাংক সিবিএ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ হাবিবুর রহমান সিরাজ প্রধান অতিথি এবং ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

জনতা ব্যাংক সিবিএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সিবিএ সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারন সম্পাদক ও জনতা ব্যাংক সিবিএ উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, ব্যাংকের ডিএমডিবৃন্দ, নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন।

পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহিদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ব্যাংকের সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী, অফিসার ও সিবিএ নেতৃবৃন্দ এবং অন্যান্য ব্যাংকের সিবিএ নেতৃবৃন্দ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...