Current date Sep 7, 2026
অর্থনীতি

জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংকে আলোচনা সভা ও দোয়া মাহফিল

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (২১ আগস্ট ) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় নামাজ ঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের এমডি এন্ড সিইও মোঃ আব্দুল জব্বার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু দুস্থঃ, অসহায়, নিপীড়িত-নির্যাতিত মানুষের অধিকার আদায়ে কাজ করেছেন।

স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে সোনার বাংলা বিনির্মানে লড়াই সংগ্রাম করেছেন। তাঁর নেতেৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে বলেই আজ আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে বাস করছি। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ডিএমডি মোঃ কামরুল আহছান, মোঃ গোলাম মরতুজা ও মোঃ রমজান বাহার বক্তব্য রাখেন।

জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিনের সঞ্চালনায় জনতা ব্যাংক সিবিএ সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, সিবিএ কার্যকরি সভাপতি মোঃ ফিরোজ হোসাইন, স্বাধীনতা অফিসার পরিষদের সভাপতি মোঃ শাহীন উদ্দিন সেরনিয়াবাত প্রমুখ বক্তব্য রাখেন।

পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহিদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়। ব্যাংকের সকল স্তরের নির্বাহী, কর্মকর্তা, কর্মচারী, অফিসার সংগঠন ও সিবিএ নেতৃবৃন্দ আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহন করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...