Current date Sep 6, 2026
খেলা

জাদরানের হ্যাটট্রিকে গেইলদের লজ্জার হার

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে দৌলত জাদরানের হ্যাটট্রিকে আফগানিস্তানের কাছে হেরেছে গেইলের ওয়েস্ট ইন্ডিজ। হারারেতে ডি/এল ম্যাথডে এই ম্যাচে ২৯ রানে জয় পায় আফগানিস্তান।

বৃষ্টি বিঘ্নিত এই ম্যাচে ডি/এল ম্যাথডে ৩৫ ওভারের খেলা অনুষ্ঠিত হয়। টসে হেরে প্রথমে ব্যাট করে আফিগানিস্তান। ব্যাট করতে নেমে আফগানদের প্রথম সাত ব্যাটসম্যানই ব্যর্থ। পরবর্তীতে অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারি ৪২* রান ও বোলার গুলবুদ্দিন নঈবের ৪৮ ভর করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১৬৩ রান সংগ্রহ করে আফগানিস্তান। ৩ উইকেট নেন ক্যারিবীয় পেসার শেলডন কোটরেল

জবাবে, ৩৫ ওভারে ১৪০ রানেই থেমে যায় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। ক্রিস গেইল, এভিন লুইস, স্যামুয়েলস এবং হোপদের মতো ব্যাটসম্যানরা পাত্তাই পায়নি বোলার জাদরানের কাছে। দলীয় ৮৮ রানের মধ্যেই নেই ৫ উইকেট হারায় ক্যারিবীয়রা। এরপর এক ওভারে মধ্যে আফগানদের হাতছোঁয়া দূরত্বের মধ্যে জয় এনে দেন পেসার দৌলত জাদরান। ২০তম ওভারে তিনি তুলে নেন হ্যাটট্রিক। উক্ত ওভারের চতুর্থ, পঞ্চম ও ষষ্ট বলে যথাক্রমে হেটমেয়ার, পাওয়েল ও কার্লোস ব্রাফেটকে আউট করেন তিনি। ১০ রানের ব্যবধানে এই ৩ উইকেট হারিয়ে ক্যারিবীয়রা আর ম্যাচে ফিরতে পারেনি। পরবর্তীতে ১১০ রানেই থেমে যায় ক্যারিবীয়দের ইনিংস। শেষ ‍দুটি উইকেট পান রশিদ খান।

বিশ্বকাপের বাছাইপর্বে ১০ দলের মধ্যে দুটি দল জায়গা পাবে ২০১৯ বিশ্বকাপের মূল পর্বে। অন্যান্য প্রস্তুতি ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে নেপাল, হল্যান্ডের কাছে হেরেছে হংকং এবং পাপুয়া নিউগিনিকে হারিয়েছে স্কটল্যান্ড। এ ছাড়া আয়ারল্যান্ড-জিম্বাবুয়ে ম্যাচটি বৃষ্টির কারণে বাতিল হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...