Current date Jul 24, 2026
বিশ্ব

জাপানের প্রধানমন্ত্রীকে ইসরায়েলে জুতায় খাবার পরিবেশন!

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে ইসরায়েল সফরে যান জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ২ মে শিনজো আবে ও তাঁর স্ত্রীর জন্য ভোজের আয়োজন করা হয়৷ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ওই আয়োজন করা হয়৷ ইসরায়েলের সেলিব্রিটি শেফ সেগেভ মোশে খাবার পরিবেশন করেন৷ খাবারের শেষ পর্বে চকচকে চামড়ার জুতায় চকোলেট পরিবেশন করেন তিনি।

এ ঘটনায় ইসরায়েলের কর্মকর্তারা হতভম্ব হয়ে যান৷ এক ইসরায়েলি কর্মকর্তা একে একটি অসংবেদনশীল সিদ্ধান্ত বলে মন্তব্য করেন৷

তিনি বলেন, জাপানি সংস্কৃতিতে জুতাকে খুবই নীচু স্থানে রাখা হয়৷ কেবল ঘরেই নয় আপনি তাঁদের অফিসেও জুতা খুঁজে পাবেন না৷ এটি অত্যন্ত অসম্মানজনক৷

উল্লেখ্য, জুতার বিষয়ে জাপান খুবই খুঁতখুঁতে৷ সে দেশে জুতা ঘরে রাখা হয় না৷ জাপানি সংস্কৃতিতে জুতার জায়গা বাড়ির বাইরে৷ জাপানে ডাইনিং রুমে জুতা রাখা শিষ্টাচার বর্হিভূত বিষয়।

এ বিষয়ে জাপানের এক কূটনীতিকের মন্তব্য, বিশ্বের কোনো দেশেই এমন সংস্কৃতি নেই যেখানে আপনি খাবার টেবিলে জুতা রাখবেন৷ শেফ যদি সেটা মজার জন্যও করে থাকেন তবু্ও আমরা মনে করিনা এটা মজার বিষয়৷ এ ঘটনায় ভীষণভাবে ক্ষুব্ধ আমরা৷

এদিকে, রবিবার ইনস্টাগ্রামে শেফ সেগেভ গর্বিতভাবে জুতোয় ভরা মিষ্টির একটি ছবি পোস্ট করেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...