Current date Sep 16, 2026
বিশ্ব

জাপান উপকুলে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘জংডারি’

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের দিকে শনিবার আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড় ধেয়ে আসছে। দেশটির পশ্চিমাঞ্চল ইতোমধ্যেই বন্যা ও ভূমিধ্বসে বিপর্যস্ত। জাপানের আবহাওয়া সংস্থা বলছে, ঘূর্ণিঝড় জংডারি ঘণ্টায় ১শ’ ৮০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে এবং শনিবার রাত কিংবা রবিবার সকাল নাগাদ এটি আঘাত হানতে পারে।

ঘূর্ণিঝড়টি এই সময়ে রাজধানী টোকিও থেকে ৪ শ’ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে এবং রবিবার পশ্চিমের চুগোকু দ্বীপাঞ্চল দিয়ে অতিক্রম করতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি মাসের শুরুতে এ অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমি ধসে ২ শ’ ২০ জনের প্রাণহানি হয়।

কর্তৃপক্ষ ঘূর্ণিঝড় জংডারির প্রভাবে ভারী বর্ষণ, ভূমি ধস হতে পারে বলে সতর্ক করেছে এবং দ্রুত বাসিন্দাদের নিরাপদে সরে যেতে বলেছে।

আবহাওয়া বিভাগের কর্মকর্তা মিনাকো সাকুরিয়া বলেন, আমরা মানুষকে বিশেষ করে ভারী বর্ষণে বিপর্যস্ত জনসাধারণকে নিরাপদে সরিয়ে নেয়ার ওপর বেশি নজর দিতে চাই।

এদিকে ঘূর্ণিঝড় জংডারির আঘাত হানার আশঙ্কায় বিমানের প্রায় দেড় শ’ আভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।-এএফপি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

Lead Newsবাংলাদেশ

সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন অনুষ্ঠিত

আরেফিন মুক্তা – মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৩ আগস্ট আলোচনা সভা, ডকুমেন্টারি ও থিম...

Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ (১–৭ আগস্ট) উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য...