Current date Jul 8, 2026
বাংলাদেশ

জাবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের হুমকির অভিযোগ

URL copied
Share URL copied

জাবি প্রতিনিধি : ফেসবুকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে কথা বলায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীসহ পাঁচজনের বিরুদ্ধে।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ভুক্তভোগী ওই শিক্ষার্থী রোববার বিকেলে প্রক্টর বরাবর ধর্ষণের হুমকিদাতাদের শাস্তির দাবিতে অভিযোগপত্র জমা দেন।

অভিযোগ পত্রে ওই শিক্ষার্থী উল্লেখ করেন, ‘গত কয়েকদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি গ্রুপে আমাকে ধর্ষণের হুমকি প্রদানসহ অশালীন ভাষায় আমাকে এবং আমার পরিবারকে কটূক্তিসহ হুমকি দেওয়া হয়। তাদের নেতৃত্বে রয়েছেন- হামজা রহমান অন্তর (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, ৪১ ব্যাচ)। সে শাখা ছাত্রলীগের সহ-সভাপতি। তার অনুসারি ইশকাত হারুন আকিব (বাংলা বিভাগ, ৪৬ ব্যাচ) আমাকে অশালীন ভাষায় গালি দেন। অপর অনুসারি জাহিদ হাসান ইমন (আইআইটি-৪৬, রিপিটার), মাসুদ রানা (মাইক্রোবায়োলজি-৩৯) ও রনি ভৌমিক (ফেসবুকে ব্যবহৃত নাম) অশালীন ভাষায় আক্রমনাত্মক কথা বলেন। তারা আমার চরিত্র হননের জন্য সংঘবদ্ধভাবে ধর্ষণ করার হুমকি দিয়ে যাচ্ছে। ‘।

এ বিষয়ে হামজা রহমান অন্তর বলেন, এটা আমার বিরুদ্ধে মিথ্যাচার। আমি কাউকে ধর্ষণের হুমকি দেইনি।

প্রক্টর সিকদার মো. জুলকারনাইন বলেন, বিকেলে অভিযোগপত্র পেয়েছি। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। আমরা অভিযোগটি সংশ্লিষ্ট বিভাগে পাঠাবো।

এর আগে এক ছাত্রীকে হয়রানির অভিযোগে হামজা রহমান অন্তরকে ৬ মাসের বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চের মুখপাত্র ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন বলেন, কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের সরকার দলীয় ছাত্র সংগঠনের কর্মীরা দফায় দফায় হামলা করলেও সরকার তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় তারা আজ বেপরোয়া আচরণ করছে। তারই বহিঃপ্রকাশ হলো- এমন ধর্ষণের হুমকি। এটা অত্যান্ত ন্যাক্কাজনক ব্যাপার। প্রশাসনের উচিত অবশ্যই হুমকি দাতাদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....