Current date Sep 7, 2026
রাজনীতি

জাসদ ও আওয়ামী লীগের মধ্যে মহাঐক্য আছে : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু

URL copied
Share URL copied

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : জাসদ ও আওয়ামী লীগের মধ্যে মহাঐক্য আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খারঘর গণকবর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, গত ১০ বছর ধরে জাসদ-আওয়ামী লীগ মহাঐক্যের মধ্যে রয়েছে। ভবিষ্যতেও থাকবে। এ ঐক্যের ফসল হিসেবে গত ২০০৮ সালের নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসন থেকে শাহ্ জিকরুল আহমেদ (জাসদ নেতা) বিজয়ী হয়েছিলেন। আওয়ামী লীগের বন্ধুরা তখন একসঙ্গে কাজ করেছেন। আওয়ামী লীগ এবং জাসদের কর্মীদের মাঝে কোনো বিভেদ বা বিভাজন নেই। তিনি আরও বলেন, রাজাকার এবং জঙ্গিরা মানুষরূপী দানব। সেই দানবদের পৃষ্ঠপোষক বিএনপি এবং খালেদা জিয়া। তারা বাংলাদেশের রাজনীতির কলঙ্ক।

বিএনপির নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি নিবন্ধিত দল। তারা নির্বাচন করলে করবে। তবে আমি রাজাকার, জঙ্গি এবং দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত অপরাধীদের নির্বাচন না করার পক্ষে।

তিনি আরও বলেন, নির্বাচনে কে আসবে কে আসবে না সেটি বিবেচ্য বিষয় না। বিবেচ্য বিষয় হলো সংবিধান রক্ষা করা। সংবিধান মতোই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে অন্যদের মধ্যে কেন্দ্রীয় জাসদের স্থায়ী কমিটির সদস্য শাহ্ জিকরুল আহমেদ, নাট্য অভিনেতা নাদের চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসেনসহ জেলা নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...