Current date Sep 7, 2026
খেলা

জিততে টেন্ডুলকারের টিপস নিলেন মোস্তাফিজ-রোহিতরা

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে মুম্বাই ইন্ডিয়ানস। এবারের আইপিএলে তিন ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে দলটি। মোমেন্টাম পেতে একটি জয় আবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। চেষ্টারও কমতি নেই রোহিত বাহিনীর। সঙ্গত কারণে শরণাপন্ন হলেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। নিলেন নানা ধরনের টিপস।

নিজেদের চতুর্থ ম্যাচে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস। ওয়াংখেড়ে স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এ ম্যাচে জয় ভিন্ন কিছু ভাবছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

এ জন্য ম্যাচের আগে নেটে কঠোর পরিশ্রম করেছেন রোহিতরা। নিয়েছেন সেঞ্চুরির সেঞ্চুরিয়ানের কাছ থেকে টিপস। মুম্বাইয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে ঢুঁ মারতেই তার প্রমাণ পাওয়া গেল। সেখানে অনুশীলনের কয়েকটি ছবি জুড়ে দিয়ে ক্যাপশনে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে- বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচের জন্য নেটে হাড়ভাঙা প্রশিক্ষণ করেছে ছেলেরা। টেন্ডুলকারের কাছ থেকে মূল্যবান টিপস নিয়েছে।

এবারের আইপিএলে মুম্বাইয়ের আইকন টেন্ডুলকার। যথাসাধ্য চেষ্টাও করছেন তিনি।

মুম্বাইয়ের জার্সিতে দারুণ বোলিং করছেন মোস্তাফিজ। ব্যক্তিগত পারফরম্যান্স ভালো হলেও দল না জিতলে ঠিক তৃপ্তি আসে না! মহানায়কের কাছ থেকে টিপস নিয়ে নিশ্চয়ই ভক্ত-সমর্থকদের অন্তত একটু হলেওতৃপ্তির ব্যবস্থা করে দেবেন তিনি!

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...